সাম্প্রতিক
প্রায় ৫ লাখ মুসলিমের দেশ আর্জেন্টিনা বৃহস্পতিবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত পটুয়াখালীতে ১৪ ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর ১৬ জেলেকে জীবিত উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন ঝিনাইদহে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান কক্সবাজারে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি,পাহাড় ধসে মৃত্যুর শঙ্কা,সরিয়ে নিতে তৎপর প্রশাসন নড়াইলে ওয়ানশুটারগান ও গুলিসহ সন্ত্রাসী খবির মোল্য গ্রেফতার মতলব উত্তরের সুজাতপুর ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকলের অভিযোগে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, দায়িত্বে অবহেলায় ৫ শিক্ষককে অব্যাহতি মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে ১০ হাজারের বেশি গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ঝিনাইদহ শৈলকুপায় বিকেএসপি হচ্ছে, চূড়ান্ত পরিদর্শনে বিশেষ টিম

ঝিনাইদহে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্যাম্পাসের সম্ভাব্য স্থান নির্বাচনের লক্ষ্যে সোমবার (৬ জুলাই) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুটি এলাকা পরিদর্শন করেছে বিকেএসপি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রতিনিধিদল।
সকাল ১১টার দিকে প্রতিনিধিদলের সদস্যরা শৈলকুপার মোহাম্মদপুর এবং দুধসর-চাঁদপুর আবাসন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন টিমের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান। এ সময় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সোহেল খান তাদের সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদলের প্রধান কর্নেল গোলাম মাবুদ হাসান সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক পরিদর্শনে দুটি স্থানই আমাদের কাছে উপযুক্ত মনে হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। মন্ত্রণালয় ও বিকেএসপি পরবর্তী সিদ্ধান্ত নেবে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে এই আঞ্চলিক ক্যাম্পাসের নির্মাণকাজ শুরু হবে।’
শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর প্রতিভাবান তরুণদের ক্রীড়া শিক্ষার পথ সুগম হবে। ঝিনাইদহ জেলার ক্রীড়া ঐতিহ্যের কথা বিবেচনা করে এখানে এই প্রতিষ্ঠান স্থাপন করা স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রস্তাবিত স্থানে বিকেএসপির ক্যাম্পাসটি প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলের তৃণমূল পর্যায় থেকে দক্ষ ও মানসম্মত খেলোয়াড় তৈরির সুযোগ তৈরি হবে।

Tags:

সম্পর্কিত খবর :