ঝিনাইদহের মহেশপুরের চাপাতলা সীমান্ত এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম পরিচয় এখনো জানা যায়নি, বয়স আনুমানিক ৬০ বছর।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে কালো বোরকা পরিহিত অবস্থায় ধানখেতের আইলে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহে পরিচয় ও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন বলেন, দুপুরের দিকে স্থানীয় কৃষকেরা মাঠে যাওয়ার সময় বোরখা পড়া অবস্থায় নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তারা আরও বলেন এই মরদেহটি স্থানীয় কোন নারীর নয় বলে তারা চিনতে পারছেন না।
মহেশপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, মহেশপুরের সীমান্তবর্তী চাপাতলা এলাকার বিলের মাঠে ধানক্ষেতে দুপুর দেড়টার দিকে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে তিনটার দিকে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন,মরদেহের শরীরে প্রাথথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মার্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, খবর পেয়ে বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছিল। তবে মৃতদেহ উদ্ধার ও অন্যান্য কাজ করছে পুলিশ। এমআই/বার্তা বাজার



