সাম্প্রতিক
মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বেপরোয়া ট্রলির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মেরে দিলো রাজবাড়ী সদরে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫ আনন্দের মুহূর্তেই দীঘির পানিতে নিভে গেল সিমরানের প্রাণ সংশ্লিষ্ট ওই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে বিহার পুলিশ

টাংগাইলের নাগরপুরে ইমামদের নিয়ে মতবিনিময় সভা করলেন এমপি লাভলু

 

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নলক্ষে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে সরকারি ভাতা প্রদান প্রসঙ্গে মতবিনিময় করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
শনিবার (১৮ জুলাই) বিকেলে নাগরপুর মহিলা কলেজ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা ওলামাদল।
উপজেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা,যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান,যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা। এ সময় উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার ১২ টি ইউনিয়নের ইমাম, মুযাজ্জিন ও খাদেমরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সকলের জন্য দোয়া করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :