ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের পৃথক অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪

 : ঠাকুরগাঁও জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায়
 বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। মাদক ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জেলার মাদকের ভয়াবহতা দূর করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি।
সংসদ সদস্যের এ ঘোষণার পর জেলায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিবি পুলিশের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিপাড়া এলাকার মো. রবিন ইসলাম (২৭), একই এলাকার মৃত আব্দুল জব্বার ও মৃত রুবি বেগমের ছেলে রিপন ইসলাম (২৮), আকচা ডাক্তারপাড়া এলাকার শ্রী হরিপদ বর্মন ও কোকিলা রানীর ছেলে শ্রী সতীশ চন্দ্র বর্মন (৩৮) এবং মুসলিমনগর (শান্তিনগর) এলাকার মোহাম্মদ দয়ালের মেয়ে মোসাম্মৎ হাসি আক্তার।
এদিকে, ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মক্কার আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত, ধ্বংসাবশেষ পড়ল মসজিদুল হারামের কাছে

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ভূপাতিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা

সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গোলাম সারওয়ার মিশুর প্রচার ও প্রতিপক্ষে…

   আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর

Scroll to Top