সাম্প্রতিক
বিএনপি নেতাকে মারধর করে আ.লীগ কর্মীদের ভূরিভোজ গরু পশু নয়, আমাদের মা: মুসলিম ধর্মীয় নেতাদের যোগী আদিত্যনাথ ধুনটে ইয়াবাসহ যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক কাকে দিয়ে খুন করিয়েছিলেন, সব জানি: হাদি হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য মমতার গোয়াইনঘাটে ভারতীয় মাদকসহ আটক ২ কড়ইতলায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ছাগল ব্যবসায়ীর মৃত্যু চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ, সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ছাগল ব্যবসায়ীর মৃত্যু

মঙ্গলবার,২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ঠাকুরগাঁওয়ে তীব্র তাপপ্রবাহ ও প্রখর রোদের মধ্যে ছাগল বিক্রি করতে এসে হিট স্ট্রোকে আযরত আলী ওরফে আজাদ (৫০) নামে এক ছাগল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ছাগলের বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আযরত আলী পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের গাড়াধাপ গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ছাগল কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ভোমরাদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আযরত আলী নিয়মিতভাবে বিভিন্ন হাট-বাজারে ছাগল কেনাবেচা করতেন। সোমবার শিবগঞ্জ ছাগলের বাজারে ছাগল বিক্রির জন্য অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের প্রচণ্ড গরম ও তীব্র রোদের মধ্যে দীর্ঘ সময় ধরে বাজারে অবস্থান করছিলেন আযরত আলী। একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে সহায়তার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, অতিরিক্ত তাপমাত্রা ও দীর্ঘ সময় প্রখর রোদে থাকার কারণে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে যান।
আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনরা গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া দুপুরের প্রখর রোদে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং অতিরিক্ত গরমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :