সাম্প্রতিক
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায় NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির সবাই ছেড়ে গেলেও বৃদ্ধ স্বামীকে আগলে রেখেছেন ৮২ বছরের স্ত্রী গাজীপুরে নিজ মেয়েকে ধ’র্ষ’ণে’র দায়ে বাবার যা’ব’জ্জী’ব’ন কা’রা’দ’ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধিজি’র পথ ধরো ভারতবর্ষ স্বাধীন করো স্লোগানে উত্তাল দিল্লি শুধু ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও ভাইরালের পর জামায়াত থেকে বহিষ্কারের ভিত্তিতে সংসদ সদস্য পদ যাওয়ার সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান। আব্দুর রহমানেল মাছউদ বলেন, শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়। সংসদের তরফ থেকে চিঠি পাওয়ার পর বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ না থাকার কথা রয়েছে। কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই। সংসদ থেকে রেফারেন্স করলে সিদ্ধান্ত নিতে পারে কমিশন।

সংবিধান অনুযায়ী স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে কমিশন বলেও জানান এই নির্বাচন কমিশনার।

Tags:

সম্পর্কিত খবর :