সাম্প্রতিক
মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বেপরোয়া ট্রলির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মেরে দিলো রাজবাড়ী সদরে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫ আনন্দের মুহূর্তেই দীঘির পানিতে নিভে গেল সিমরানের প্রাণ সংশ্লিষ্ট ওই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে বিহার পুলিশ

দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ: একদিনে ২৬ হাজার গাছের চারা বিতরণ সহ মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সহায়তা

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং মানবিক সহায়তাকে এগিয়ে নিতে খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে একই দিনে পৃথক দুটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকালে মেরুং ইউনিয়নের ৪ নম্বর টাওয়ার টিলা দারুল উলুম শাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি, অধিনায়ক ৪ ইস্ট বেঙ্গলের উপস্থিতিতে ২৫০ জন ছাত্রীর মাঝে ৪০০টি বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেজুর, চিড়া, বিস্কুট, মুড়িসহ বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রীও প্রদান করা হয়।

এরপর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দীঘিনালা জোনে আয়োজিত পৃথক কর্মসূচিতে উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি এবং অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমীর উপস্থিতিতে ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় দীঘিনালা জোন থেকে ৭ হাজার এবং অধীনস্থ বিভিন্ন সাবজোন থেকে আরও ১৯ হাজারসহ সর্বমোট ২৬ হাজার ফলজ ও বনজ গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দীঘিনালা জোনের এ উদ্যোগ পরিবেশ রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :