শেয়ার করুন

ডেস্ক-রিপোর্টার
ডেস্ক-রিপোর্টার

দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশে ব্যাংক ও শেয়ারবাজার

দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এ সময়ে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

রবিবার (১১ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে সাপ্তাহিক ছুটির দিন আগামী ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।

ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

তবে দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

News from Magura

মাগুরার শালিখার মশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়

Sirajganj news&pic

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের

Kurigram Boat Ambulance Opening News & Photos-26.11.2026

কুড়িগ্রামের যাত্রাপুর নৌঘাটে নৌ এম্বুলেন্স উদ্বোধন জেলা প্রতিনিধি,কু‌ড়িগ্রাম:২৬.১১.২০২৬ কুড়িগ্রামের সদর

magura news

মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত জিল্লুর রহমান সাগর  মাগুরা

Scroll to Top