দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার মধ্য রাতে দেওয়ানগঞ্জ পৌর শহরের কালীতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ। গ্রেপ্তার সোহেল রানা পৌর শহরের চর ভবসুর পশ্চিমপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের জুন মাসে দেওয়ানগঞ্জ পৌর শহরের বাদেশহরিয়া এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় জড়িত থাকার অভিযোগে তদন্তের ভিত্তিতে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন