দেশজুড়ে সাংগঠনিক বিস্তারে নতুন মাইলফলক, বিপ্লবী কমিউনিটির স্থায়ী কমিটি ঘোষণা
প্রতিটি বিভাগ ও জেলায় কমিটি গঠনের উদ্যোগ, কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পেলেন একাধিক প্রতিষ্ঠাতা
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আনিছুর রহমান
সারা দেশে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নতুন মাইলফলক সৃষ্টি করতে যাচ্ছে ‘বিপ্লবী কমিউনিটি’। সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রতিষ্ঠাতা পর্যায়ের দায়িত্বশীলদের সমন্বয়ে স্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি দেশের প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিভাগ ও জেলায় কমিটি গঠন ও প্রকাশের কার্যক্রমও এগিয়ে চলছে।
স্থায়ী কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান:
১. শাহ আলি রেইহান রিদিব
২. সায়েদ হাসানুল বানা জোবায়ের
৩. খালিদ বিন মিয়াজ
প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান:
১. সজিব হাসান
২. সামির ইভান
৩. স্বপন
প্রতিষ্ঠাতা মহাসচিব:
১. আরিয়ান আজিজ
প্রতিষ্ঠাতা যুগ্ম মহাসচিব:
১. তানভির ইভান
২. ফজলে রাব্বি
৩. মোহাম্মদ সোহরাব চৌধুরী
৪. জাকারিয়া বিন সাঈদ
৫. রায়হান আহমেদ
কেন্দ্রীয় পর্যায়ের প্রতিষ্ঠাতা দায়িত্বশীলদের তালিকা
স্থায়ী কমিটির পাশাপাশি সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্বশীলদের নাম প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক:
১. নুরাহ সাইফুল্লাহ আবেদি
২. সাইফুল ইসলাম রনি
৩. আলী আহসান মো. মুনতাছির
৪. মো. মুত্তারিফ আহমেদ
প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক:
তাহসিন হোসাইন।
প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক:
নাসির মুখা।
প্রতিষ্ঠাতা যুগ্ম দপ্তর সম্পাদক:
১. সৌরভ হাওলাদার
২. সাদিক হোসেন শাওন
প্রতিষ্ঠাতা প্রচার ও যোগাযোগ সম্পাদক:
১. মেহেদী হাসান সাগর
২. শাহরিয়ার সাইমুম
৩. মিনহাজ রাব্বি
৪. হাসান
প্রতিষ্ঠাতা সমাজকল্যাণ সম্পাদক:
১. ইব্রাহিম বিন ইলিয়াস
২. মারিয়া আফরিন
মানুষের কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য
বিপ্লবী কমিউনিটি নিজেদের একটি অরাজনৈতিক, মানবিক ও সমাজসেবামূলক সংগঠন হিসেবে পরিচয় দিয়েছে। কোনো রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করাই সংগঠনটির ঘোষিত মূল লক্ষ্য।
সংগঠনটির উদ্দেশ্যের মধ্যে রয়েছে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, প্রবাসী ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিয়ে সচেতনতা তৈরি, সামাজিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মানবিক সহায়তা প্রদান এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনায় পাঁচটি মূল অঙ্গীকার ঘোষণা করেছে। এগুলো হলো—স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা, মানবিকতা এবং ঐক্য ও সম্প্রীতি।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিভাগ ও জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে। পাশাপাশি মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।
সংগঠনটির পক্ষ থেকে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, অন্যায় দেখলে নীরব না থেকে এবং অসহায় মানুষের দুর্দিনে পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিপ্লবী কমিউনিটির স্লোগান—‘মানুষের জন্য, মানুষের পাশে’।
পরিবর্তন শুরু হোক আমাদের নিজেদের থেকেই।




