সাম্প্রতিক
নদীতে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য দেড় বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা, পুলিশের এনকাউন্টারে অভিযুক্ত গুলিবিদ্ধ শেখ হাসিনা ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে চলে গেছেন আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে সরকারি দলের লোকেরাই জড়িত: বিরোধীদলীয় উপনেতা জুয়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ আইনটাই দুর্বল: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ভাঙানো চাঁদাবাজদের পিটিয়ে মারতে বললেন ভিপি জয়নাল বিরোধী দল নামের তালিকা দিলেই জুলাই সনদের পথ ধরে হাঁটব: আইনমন্ত্রী লেবাননে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা, আহত ৪ সৌদি আরবে হজে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু তামাকের প্রলোভন থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

দেড় বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা, পুলিশের এনকাউন্টারে অভিযুক্ত গুলিবিদ্ধ

রবিবার,৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) ভারতীয় সংবাদমাধ্যম বলা হয়েছে, এক নারীর প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক বছর ছয় মাস বয়সী এক শিশুকে নির্মমভাবে হত্যা করে এক ব্যক্তি, পরে পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জিতেন্দ্র পাঠক ওরফে বিরাজ শিশুটির মা রাতিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তবে সন্তান থাকা অবস্থায় প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওই নারী। এতে ক্ষুব্ধ হয়ে বিরাজ শিশুটিকে তাদের বিয়ের জন্য ‘বাধা’ হিসেবে বিবেচনা করতে শুরু করে।

শনিবার সে কৌশলে শিশুটিকে মিষ্টি কিনে দেয়ার অজুহাতে নিয়ে যায়। এরপর তাকে মাটিতে আছড়ে ফেলে নির্মমভাবে হত্যা করে। পরে শিশুটির মৃত্যু নিশ্চিত হলে সে পালিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার পরপরই নিহত থানায় অভিযোগ দায়ের করেন শিশুর মা রাতি। অভিযোগে বলা হয়, অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল এবং সুযোগ বুঝে তার সন্তানকে নিয়ে গিয়ে হত্যা করেছে।

পরবর্তীতে পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফিরোজাবাদের ভুধা ভার্থারা মোড় এলাকায় অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ঝোপের আড়ালে লুকিয়ে ছিল এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পাল্টা গুলিতে তার পায়ে আঘাত লাগে এবং সে আহত অবস্থায় ধরা পড়ে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, পাঁচটি গুলি এবং দুটি খালি কার্তুজ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করে জানিয়েছে, বিয়েতে বাধা মনে করেই শিশুটিকে হত্যা করেছে সে।

ফিরোজাবাদ সিটি পুলিশের সুপারিনটেনডেন্ট জানান, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য চেষ্টা করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :