নওগাঁয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

  নওগাঁর পোরশা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার মালিকপক্ষকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার পশ্চিম রঘুনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকায় অবস্থিত মেসার্স কেইবিসি ব্রিকস পরিদর্শন করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইটভাটা দুটির পুনর্র্নিমাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে পৃথক দুটি মামলা করা হয়। পরে ভাটার কর্তৃপক্ষকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করা পর্যন্ত ইটভাটা দুটির পুনর্র্নিমাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার শর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মক্কার আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত, ধ্বংসাবশেষ পড়ল মসজিদুল হারামের কাছে

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ভূপাতিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা

সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গোলাম সারওয়ার মিশুর প্রচার ও প্রতিপক্ষে…

   আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর

Scroll to Top