নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃনওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েক জন পালিয়ে যায়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের কাউয়াতলীর মোড় এলাকায় নওগাঁ-বদলগাছী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন,নওগাঁ সদর উপজেলার আনন্দনগর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মাসুদ (৩৫), উকিলপাড়া এলাকার ভুট্টু কসাইয়ের ছেলে হাসান (৩২) এবং আনন্দনগর এলাকার মৃত সামাদ দেওয়ানের ছেলে সজীব দেওয়ান (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা পুলিশের একটি বিশেষ টহল দল শুক্রবার গভীর রাতে নওগাঁ-বদলগাছী সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় বক্তারপুর ইউনিয়নের দারোগার ইটভাটাসংলগ্ন কাউয়াতলীর মোড়ে কয়েক জন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের বিশেষ টহল দল সেখানে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে। তবে তাদের কয়েক জন সহযোগী কৌশলে পালিয়ে যান।
এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে চাইনিজ কুড়াল, হাঁসুয়া, রশি, বাঁশ ও লোহার পাইপসহ ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার তিন জনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তারা চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক লাইন, মিটার ও তার কাটার কাজেও তারা পারদর্শী।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পলাতক সহযোগীদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় গ্রেফতার ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।