নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম। গত ৯ মাসে এমপি কোথা থেকে কত টাকা নিয়েছেন, তার হিসাব ও ব্যাংক ড্রাফটের নম্বরসহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে উপস্থাপনের ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে এমপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ওঁর প্যান্ট-টাই যদি খুলে নিতে না পারি, আর রাজনীতি করব না।’ গত সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এসব কথা বলেন রবিউল আলম। তাঁর বক্তব্যের ৫ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে রবিউল আলমকে বলতে শোনা যায়, একটি অনুষ্ঠানে সংসদ সদস্য অভিযোগ করেছেন, উপজেলা বিএনপির নেতারা নাকি প্রতিটি ইউনিয়নে চিঠি দিয়ে টাকা চেয়েছেন। এ অভিযোগের জবাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন ইউনিয়নের কাছে তাঁরা টাকা চেয়েছেন, তার প্রমাণ দিতে হবে। একইভাবে সংসদ সদস্য কার কাছে টাকা চেয়েছেন, তারও প্রমাণ হাজির করবেন বলে দাবি করেন তিনি।
রবিউল আলম বলেন, মহাদেবপুর-বদলগাছীর ইতিহাসে সর্বোচ্চ দুর্নীতিবাজ এমপির বিরুদ্ধে লড়াই করতে তিনি নেতা-কর্মীদের সঙ্গে আছেন। মহাদেবপুরে বিএনপির নামে কার্যালয় ও সাইনবোর্ড স্থাপনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ৭ নভেম্বরের কর্মসূচির পর ওই সাইনবোর্ড টেনে ফেলে দেওয়া হবে।
বক্তব্যে তিনি আরও বলেন, গত ৯ মাসে সংসদ সদস্য কোথা থেকে কত টাকা নিয়েছেন, কোন ব্যাংকের মাধ্যমে নিয়েছেন এবং ব্যাংক ড্রাফটের নম্বরসহ সব তথ্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে থাকায় এত দিন বিষয়গুলো প্রকাশ করেননি বলেও জানান তিনি।
এ ছাড়া একটি খাদ্যগুদাম থেকে তিন কোটি টাকার বেশি নেওয়ার অভিযোগ করেন রবিউল আলম। সার ডিলারশিপ এবং বিভিন্ন উন্নয়নকাজের বিল নিয়েও অনিয়মের অভিযোগ তোলেন তিনি। যেসব কাজ বাস্তবায়ন হয়নি, সেসব কাজের বিল কীভাবে পরিশোধ হয়েছে, তারও হিসাব প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে জানতে চাইলে রবিউল আলম বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনের প্রস্তুতি সভায় নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেছেন। এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।
অন্যদিকে সংসদ সদস্য ফজলে হুদা অভিযোগের বিষয়ে বলেন, ‘রাজনীতি করলে মানুষ এমন রাজনৈতিক কথা বলবে। বাংলাদেশ এখন তথ্যপ্রবাহের ক্ষেত্রে স্বাধীন। বিএনপি সবকিছু উন্মুক্ত করে দিয়েছে। তাই লুকোচুরির কিছু নেই। তিনি (অভিযোগকারী বিএনপি নেতা) প্রমাণসহ জাতির সামনে আসুন।’
সাংবাদিকেরাও স্বাধীনভাবে খোঁজখবর নিয়ে নিজেদের মতো প্রতিবেদন করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সংসদ সদস্য ফজলে হুদা বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
নওগাঁর মহাদেবপুরে এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ; ভিডিও ভাইরাল
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনেই হবে: শাহে আলম
November 12, 2026
অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তবে টিকবে না: রিজভী
November 12, 2026
আজ নুসরাত আক্রান্ত, কাল আরেকজন হবেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
November 12, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

মক্কার আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত, ধ্বংসাবশেষ পড়ল মসজিদুল হারামের কাছে
November 12, 2026
সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ভূপাতিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা

শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনেই হবে: শাহে আলম
November 12, 2026
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তবে টিকবে না: রিজভী
November 12, 2026
দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি

আজ নুসরাত আক্রান্ত, কাল আরেকজন হবেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
November 12, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বললেন,

সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গোলাম সারওয়ার মিশুর প্রচার ও প্রতিপক্ষে…
November 12, 2026
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর