সাম্প্রতিক
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায় NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির সবাই ছেড়ে গেলেও বৃদ্ধ স্বামীকে আগলে রেখেছেন ৮২ বছরের স্ত্রী গাজীপুরে নিজ মেয়েকে ধ’র্ষ’ণে’র দায়ে বাবার যা’ব’জ্জী’ব’ন কা’রা’দ’ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধিজি’র পথ ধরো ভারতবর্ষ স্বাধীন করো স্লোগানে উত্তাল দিল্লি শুধু ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁর মান্দায় যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

নওগাঁর মান্দায় এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ বিন হাসান ওরফে মাসুম (৩৫) নামের এক ওয়ার্ড জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাসুম উপজেলার ভারশোঁ ইউনিয়নের গাগড়া গ্রামের দেউল দুর্গাপুর মাদ্রাসার মাওলানা শিক্ষক আলী হাসানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে মাসুম তার প্রতিবেশী এক বিবাহিত নারীকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এদিকে স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত মাসুমের পরিবারে অতীতেও নৈতিক অপস্খলনের রেকর্ড রয়েছে। তার বাবা দেউল দূর্গাপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আলী হাসান প্রায় পাঁচ বছর আগে পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন। পরবর্তীতে তিনি তাকে গোপনে বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর স্বীকৃতি দিলেও অল্প কিছুদিনের মাথায় আবার ডিভোর্স দেন। বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, “গৃহবধূর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার রাতে অভিযুক্ত এক ওয়ার্ড জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”

Tags:

সম্পর্কিত খবর :