সাম্প্রতিক
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায় NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির সবাই ছেড়ে গেলেও বৃদ্ধ স্বামীকে আগলে রেখেছেন ৮২ বছরের স্ত্রী গাজীপুরে নিজ মেয়েকে ধ’র্ষ’ণে’র দায়ে বাবার যা’ব’জ্জী’ব’ন কা’রা’দ’ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধিজি’র পথ ধরো ভারতবর্ষ স্বাধীন করো স্লোগানে উত্তাল দিল্লি শুধু ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: বখাটে যুবক গ্রেফতার

নওগাঁয় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাব্বি ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে। এ সময় ইভটিজিংয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীটি শহরের একটি বিদ্যালয় থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নির্জন সড়কে একা পেয়ে রাব্বি মোটরসাইকেল নিয়ে তার গতিরোধ করে। একপর্যায়ে ওই ছাত্রীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সে। এই ঘটনার পর থেকে ভয়ে ও মানসিক যন্ত্রণায় ভুগছিল ওই কিশোরী।
ঘটনাটি পুলিশের নজরে আসার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে তদন্তে নামে ডিবি পুলিশ। সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে বখাটের ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে সোমবার রাতেই রাব্বিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, “বিষয়টি জানার পরপরই আসামিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক ঘটনার সত্যতা স্বীকার করেছে।”
পুলিশ সুপার আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইভটিজিং বা নারী নির্যাতনের মতো অপরাধে জড়িতদের ভবিষ্যতে আরও কঠোর হস্তে দমন করা হবে।
মাহবুবুজ্জামান সেতু

Tags:

সম্পর্কিত খবর :