টাঙ্গাইলের নাগরপুরে ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, খেসারি ও চিনাবাদামের বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা সহকারী কমিশন ভূমি মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার পীযূষ মন্ডলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল ইসলাম। অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান হবি, সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা শ্রমিকদলের সভাপতি, সাবেক ভিপি ও সম্ভাব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুল ইসলাম নবা, কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার ইশতিয়াক আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রাজীব কুমার সূত্রধর ।
বক্তরা বলেন, এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করা এবং রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণের ফলে আবাদ বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং কৃষকদের আর্থিক ভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। আলোচনা সভা শেষে উপজেলার আঠারো হাজার ১শত কৃষক কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপজেলার ১২টি ইউনিয়নের কৃষক কৃষাণীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




