সাম্প্রতিক
ওমান উপকূলে ট্যাঙ্কারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা লালনের মাজারে অনৈতিক চর্চার অভিযোগ আমির হামজার, চান বন্ধের উদ্যোগ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী সেনাবাহিনী- রোটারির উদ্যোগে সুবিধাবঞ্চিত চক্ষু রোগীরা পাচ্ছেন বিনামূল্যে অপারেশন গোয়ালন্দঘাট থানার বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’ শুকিয়ে যাচ্ছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল, পানি নিয়ে হতে পারে যুদ্ধ ‘শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে’: সেনা প্রধান অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী

নির্বাচনী কার্যক্রমে শিশু ব্যবহার বন্ধের দাবিতে স্বার‌‌‌কলিপি

বুধবার,১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর নীলফামারী জেলা শাখার নেতৃত্ববৃন্দ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান কাছে এই স্মারকলিপি প্রদান করেন।
অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর নীলফামারী জেলা শাখার পরিচালক মাহমুদ হাচানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সহকারী পরিচালক সাঈদ বিন ইসলাম,শিক্ষা ও সচেতনতা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম,দপ্তর সম্পাদক সিয়াম ইসলাম, সদস্য মুজাহিদ ইসলাম আদিব সহ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়,জাতীয় শিশু নীতি- ২০১১ এবং শিশু আইন-২০১৩ অনুযায়ী শিশুদের এ ধরনের কাজে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এসব কর্মকান্ড বন্ধে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি প্রশাসনের কঠোর নির্দেশনা সহ চার দফা দাবী প্রদান করা হয়‌।
অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন এর জেলা শাখার পরিচালক মাহমুদ হাচান বলেন,নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার শুধু আইনবিরোধী নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা চাই, শিশুদের শিক্ষা,স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিত হোক।
স্মারকলিপি গ্ৰহণকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান,একটি শিশুবান্ধব নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এই আন্দোলন অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :