নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনেতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ও দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে। তারা নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে। তাদের কাছ থেকে সবাইকে সাবধান থাকতে হবে।

তিনি বলেন, ‘তারেক রহমান সরকার জনগণের সরকার। কোও ধরনের নৈরাজ্য-অপরাধকে প্রশ্রয় দেবেন না প্রধানমন্ত্রী।’

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রিজভী প্রশ্ন রেখে বলেন, ‘পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে।’ এ সময় তিনি আরও বলেন, ‘ডেঙ্গু মোকাবিলা করতে হবে সবার প্রচেষ্টায়।’ আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যাতে করে ডেঙ্গু বাসা না বাঁধতে না পারে।’

তিনি জানান, আগে ডেঙ্গু পরীক্ষা ৫০ টাকা করে নেওয়া হতো এখন তা বিনামূল্যে করে দেওয়া হয়েছে।

শু

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top