সাম্প্রতিক
ভারতে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীর গায়ে সাপ ছেড়ে হত্যা তাড়াশ পৌর শহরে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট গ্রাম পুলিশ: গ্রামের নীরব প্রহরী, যাদের অবদান আড়ালেই থেকে যায় পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী কটিয়াদীতে ২২০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার কটিয়াদীতে ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা জানাজায় মানুষের ওপর হামলা, মুহূর্তেই নিভে গেল ৮ জনের প্রাণ ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজপথে নামায় মরণ কামড় শেখ হাসিনার পতন কাজী সাইমুম

পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: অভিযোগ পুলিশ সুপারের

এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি’ কুমিল্লায় জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় মহানগর ছাত্রদলের সাবেক সভাপতির এক অভিযোগের জবাবে এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি কুমিল্লা আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লায় চলে এসেছে। আপনি তাদের গ্রেপ্তার করছেন না।’

জবাবে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, রাজনৈতিক বক্তব্য দেওয়ার পরিবর্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলা উচিত। আপনি এভাবে কথা বলতে পারেন না। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়; কথা বললে তথ্য নিয়ে বলবেন।

নিজের ছাত্রজীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্রদল আমি নিজেও করেছি। আপনার বহু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করে এসেছি।

পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ না তোলার আহ্বান জানিয়ে আনিসুজ্জামান বলেন, যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন! মামলায় কাকে গ্রেপ্তার করব, সেটা আইন অনুযায়ী নির্ধারণ হবে। ওসি কাকে গ্রেপ্তার করবে, সে নির্দেশ আপনারা দিতে পারেন না।

তিনি আরও বলেন, কথা বলার আগে চিন্তা করবেন। একটি বাহিনী সম্পর্কে মন্তব্য করার আগে বাস্তবতা জানা দরকার। ৫ আগস্টের পর এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন কোথাও পুলিশ ছিল না। সেই নড়বড়ে অবস্থা থেকে পুলিশ আবার ঘুরে দাঁড়িয়েছে।

ক্ষোভ প্রকাশ করে পুলিশ সুপার বলেন, গত ১৭ বছরে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়া হয়েছে। বর্তমান সরকারকে পুনর্গঠনের সময় দিতে হবে। একটি সরকারের বয়স মাত্র চার মাস। তাদের কাজ করার জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে।

বিচারহীনতার অভিযোগের জবাবে তিনি বলেন, বিচার হয় না এ কথা মোটেই ঠিক নয়। বিভিন্ন আলোচিত মামলায় বিচারক রায় দিয়েছেন, অনেকের ফাঁসির আদেশ হয়েছে এবং অনেকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এখনো চলমান। আমি নিজেই অনেককে গ্রেপ্তার করেছি এবং চার্জশিট দিয়েছি।

Tags:

সম্পর্কিত খবর :