সাম্প্রতিক
মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বেপরোয়া ট্রলির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মেরে দিলো রাজবাড়ী সদরে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫ আনন্দের মুহূর্তেই দীঘির পানিতে নিভে গেল সিমরানের প্রাণ সংশ্লিষ্ট ওই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে বিহার পুলিশ

পত্নীতলায় শবরিতলা ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন স্থানীয় লোকজনের অভিযোগ

নওগাঁ পত্নীতলা উপজেলায় শবরিতলা ঘাটে রাতে অন্ধকারে দুর্বৃত্তরা অবৈধভাবে বালু উত্তোলনে করায়, স্থানীয় লোকজন প্রশাসনের কাছে অভিযোগ করে।

স্থানীয় লোকজনের  সূত্রে জানা যায় যে,  ২৫শে  এপ্রিল শনিবার  অনুমান রাত ৩টার দিকে দুর্বৃত্তরা বালু  উত্তোলনের কাজে লিপ্ত হলে, কাছের স্থানীয় বাসিন্দারা টের পেয়ে তাদের ট্রাক্টর সহ অন্যান্য গাড়ি বাহন ঘটনাস্থলে আটকিয়ে রাখে। ভোর বেলায় বালু উত্তোলনকারীরা জোর করে  লোকজনের কাছ থেকে আটকে রাখা ট্রাক্টর অন্যান্য বাহন ছিনিয়ে নিয়ে যায়।পরে দুর্বৃত্তরা শবরিতলার স্থানীয় লোকজনের পা কেটে নেওয়া হবে পত্নীতলা বাজারে আসলে  এ রকম বিভিন্ন প্রকারের ভয় ভীতিকর হুমকি ধামকি ফোনে দিতে থাকে।

বিষয়টি  উপজেলার এসিল্যান্ড মহাদ্বয়ের কাছে অবগত হলে এসিল্যান্ড জুয়েল সাহেব  থানা পুলিশ সদস্য সঙ্গে নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন এবং স্থানীয় বাসিন্দাদের কাছে ঘটনাটি  শোনেন এবং স্থানটি পরিদর্শন করেন।

এসিল্যান্ড মহাদ্বয় বলেন বর্তমান পত্নীতলা উপজেলার মধ্যে বালু উত্তোলনের জন্য পয়েন্ট বৈধ টেন্ডার নেই। যদি অবৈধভাবে কেউ বা কাহারা  পত্নীতলা  উপজেলার মধ্যে কোন স্থানে বালু উত্তোলন করে তাহলে,সজাগ থেকে  সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর জন্য বিশেষ ভাবে  অনুরোধ জানিয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :