সাম্প্রতিক
আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম এমপির উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে রাজবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করল পুলিশ পাংশায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি, থানায় মামলা

পাংশায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি, থানায় মামলা

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) ভোরের দিকে উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লাবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার একটি দল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে ৫২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা নগদ অর্থও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তি উপজেলার পারভেল্লাবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. লিটন মন্ডল (৪৫)। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৫.২ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনাটির পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :