পিরোজপুরে ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবা,৩ টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ একজন গ্রেফতার

পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ সোহাগ মীর নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে এ অভিযান পরিচালনা করে  জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে প্রথমে চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে সোহাগ মীরকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুর আ: রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঐ বাড়িটি থেকে ৩টি ককটেল ও বিস্ফোরক জাতীয় ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হোসেন আল-মাহাবুব জানান,গ্রেফতারকৃত  সোহাগ মীরের নামে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইন ও বিস্ফোরক মামলায় মামলা প্রক্রিয়াধীন। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল নং ০১৭১৪২৩৩৮০৫

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top