ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মঠবাড়িয়ায় মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

 সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) আয়োজিত এ প্রশিক্ষণে ফ্যামিলি কার্ডের সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের কর্মপদ্ধতি, তথ্য সংরক্ষণ এবং সঠিকভাবে উপকারভোগী শনাক্ত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

কর্মসূচিটি যথাযথভাবে বাস্তবায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রমকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মক্কার আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত, ধ্বংসাবশেষ পড়ল মসজিদুল হারামের কাছে

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ভূপাতিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা

সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গোলাম সারওয়ার মিশুর প্রচার ও প্রতিপক্ষে…

   আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর

Scroll to Top