পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সপ্তাহের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় নির্ধারিত বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রত্যাশী নাগরিকদের অভিযোগ, আবেদন ও বিভিন্ন সমস্যার কথা সরাসরি শোনেন। এ সময় ভূমি, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নাগরিকদের উপস্থাপিত আবেদন ও অভিযোগ গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়।
গণশুনানিতে উপস্থাপিত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধান এবং সেবাপ্রত্যাশীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে গণশুনানি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



