পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. আমির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রে/প্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, পিরোজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আলামকাঠী গ্রামের আমির হোসেনের বাড়ির একটি কক্ষের স্টিলের ট্রাংকের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মোবাইল নং ০১৭১৪২৩৩৮০৫




