পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর)পিরোজপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায় এর সঞ্চালনায় এ কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ অফিসার ও ফোর্স সদস্যগণ তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় উপস্থাপন করেন। পুলিশ সুপার উত্থাপিত সমস্যাগুলো গুরুত্ব সহকারে শুনে তা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে নিয়মিত ছুটি প্রদান, আবাসন ব্যবস্থা, পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবা, মানসম্মত খাবার নিশ্চিতকরণ, শৃঙ্খলা, নৈতিকতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে সাধারণ জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে সকলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভার শেষে দায়িত্ব পালনে বিশেষ অবদান ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার বিভিন্ন পুলিশ সদস্যের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পরবর্তীতে দুপুর ২ টায় সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী (পিপিএম), সহকারী পুলিশ সুপার(নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ ও কোর্ট ইন্সপেক্টর।
মোবাইল নং ০১৭১৪২৩৩৮০৫




