সাম্প্রতিক
মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বেপরোয়া ট্রলির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মেরে দিলো রাজবাড়ী সদরে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫ আনন্দের মুহূর্তেই দীঘির পানিতে নিভে গেল সিমরানের প্রাণ সংশ্লিষ্ট ওই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে বিহার পুলিশ

পুকুরের পানিতে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্য

নড়াইলের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী শিশু আবু বক্কর এবং দুই বছর বয়সী শিশু ওমর ফারুক নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ও ওমর ফারুক সদর উপজেলার ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাটিয়া গ্রামে সকালে নিজ বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। এসময় তাদের পরিবারের লোকজন যে যার কাজে ব্যস্ত ছিলেন। এরপর বেশ কিছু সময় ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আপন দুই ভাই আবু বক্কর ও ওমর ফারুককে পানিতে ভাসতে দেখে স্বজনরা তাদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :