কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে পৃথক ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুই জন নিহত হয়েছে। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভৈরব হাইওয়ে থানার পুলিশ সদস্য পারভেজ মিয়া এবং পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামের কিশোর সাদ্দাত মিয়া।
এদের মধ্যে পুলিশ সদস্য পারভেজ মিয়া রাতে সড়কে টহলরত অবস্থায় পুলিশের পিকআপের উপর একটি মালবাহী ট্রাক উল্টে পড়ে। এতে গাড়ির নিচে চাপা পড়ে তিনি নিহত হন। এছাড়াও দূর্বৃত্তের ছুরিকাঘাতে সাদ্দাত মিয়া নিহত হয়েছেন।
এ দিকে ভৈরব থানার পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, নিহত সাদ্দাতের পারিবারের অভিযোগ পৌর শহরের লক্ষ্মীপুরে একটি নৌকা চুরির ঘটনা নিয়ে একই এলাকার আনার মিয়ার সঙ্গে নিহত সাদ্দাত মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনার মিয়ার ছুরিকাঘাতে সাদ্দাত গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।