সাম্প্রতিক
প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি, থানায় সোপর্দ সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি ৪৮০০ জনকে সীমান্তের ওপারে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু সরাসরি ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২ কোটি খুতবার মাঝখানে থেমে গেলেন মসজিদে নববীর ইমাম, দিলেন সতর্কবার্তা ঈদের নবম দিনেও যমুনা সেতুতে সাড়ে ৩ কোটি টাকার টোল আদায় গ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রীগ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রী সাতক্ষীরায় পুলিশ বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মতিঝিলে জনতা ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই প্রথম নির্বাচনেই সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত তামিমের

প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি, থানায় সোপর্দ

সোমবার,৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনার ভাঙ্গুড়ায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। ভিজিডি কার্ড, পানির পাম্প ও সরকারি প্রকল্পের ঘরসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে অর্ধশতাধিক মানুষের সঙ্গে তিনি প্রতারণা করেছেন বলে দাবি ভুক্তভোগীদের।

সোহেল রানা নামে ওই বিএনপি নেতাকে গত শুক্রবার রাতে ১০-১৫ জন ভুক্তভোগী মারধর করে থানায় সোপর্দ করেন। শনিবার প্রায় ৩০ জন ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত সোহেল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের বিএনপির সহসভাপতি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে তিনি চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। এর মধ্যেই তিনি ভাঙ্গুড়া বাজার, পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া, পাটুলিপাড়া, ভেড়ামারা, পারভাঙ্গুড়া গ্রামের অর্ধশতাধিক মানুষকে ভিজিডি কার্ড, পানির পাম্প, সরকারি প্রকল্পের ঘরসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা নেন। কিন্তু টাকা দেওয়ার সাত-আট মাস পেরিয়ে গেলেও কোনো সুবিধা পাননি অধিকাংশ ভুক্তভোগী। এতে ক্ষিপ্ত ভুক্তভোগীদের একাংশ সোহেলকে পিটুনি দিয়ে শুক্রবার রাতে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা সোহেল রানার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর স্ত্রী শিখা খাতুন বলেন, আমার স্বামী চিটার সবাই জানে। কিন্তু লোকজন টাকা দিয়েছে কেন? এখন তারা তাঁকে মারছে। তাই টাকা পরিশোধ হয়ে গেছে।

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম বলেন, প্রতারণার বিষয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন। তথ্য সংগ্রহ করে সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags:

সম্পর্কিত খবর :