সাম্প্রতিক
মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বেপরোয়া ট্রলির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মেরে দিলো রাজবাড়ী সদরে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫ আনন্দের মুহূর্তেই দীঘির পানিতে নিভে গেল সিমরানের প্রাণ সংশ্লিষ্ট ওই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে বিহার পুলিশ

প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক কারাগারে

এর আগে সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ। গ্রেপ্তার গোলাম রসুল উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। সে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভবনের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত।

কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে মো. গোলাম রসুল ওরফে রফিকুল নিজের ফেসবুক আইডিতে ‘আপত্তিকর’ একটি পোস্ট দেয়। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হওয়ায় গোলাম রসুলকে সোমবার দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। গোলাম রসুলকে মঙ্গলবার বাগেরহাট আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tags:

সম্পর্কিত খবর :