সাম্প্রতিক
প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জু আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী প্রবীন সাংবাদিক ও সুজন সভাপতি খান কবিরের ইন্তেকাল,বাবুগঞ্জ বিমানবন্দর প্রেসক্লাব ও সুজনের গভীর শোক প্রকাশ বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লোহাগড়ায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

প্রবীন সাংবাদিক ও সুজন সভাপতি খান কবিরের ইন্তেকাল,বাবুগঞ্জ বিমানবন্দর প্রেসক্লাব ও সুজনের গভীর শোক প্রকাশ

শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর মুলাদী উপজেলা শাখার সভাপতি ও প্রবীণ সাংবাদিক হুমায়ুন কবির খান (খান কবির) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক সমাজ ও সুধীমহলের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
​সততা ও পেশাদারিত্বের দীর্ঘ কর্মজীবন
​দীর্ঘ কর্মজীবনে সাংবাদিক হুমায়ুন কবির খান অত্যন্ত সততা, নিষ্ঠা ও আপসহীন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। তিনি জাতীয় মূলধারার গণমাধ্যম দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল এবং আঞ্চলিক জনপ্রিয় পত্রিকা দৈনিক মতবাদসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদপত্রে মুলাদী প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। এলাকায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
​সাংবাদিক হুমায়ুন কবির খানের মৃত্যুতে বাবুগঞ্জ বিমানবন্দর প্রেসক্লাব এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
​এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন,
​হুমায়ুন কবির খান ছিলেন একজন আদর্শবান ও নির্ভীক সাংবাদিক। তাঁর প্রয়াণ স্থানীয় সাংবাদিকতা ও সামাজিক আন্দোলনের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।
​সংগঠন দুটির নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সাথে তাঁরা পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা যেন মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন।

Tags:

সম্পর্কিত খবর :