বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের আশেকপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হাই মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফ এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাদল।
আব্দুল হাই মাস্টার উপজেলার রাণীরহাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আব্দুর রউফ উপজেলার মানিকদীপা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’




