সাম্প্রতিক
মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি সিরাজদিখানে খাল খননের টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ, সংবাদ প্রকাশের পর রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৩০ লাখ টাকা জমা সাপ ও বন্যপ্রাণী রক্ষায় নিবেদিত দীঘিনালার তরুণ হৃদয়, উদ্ধার করেছেন তিন শতাধিক সাপ নেত্রকোনায় মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত ঝালকাঠিতে মহাসড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ, ঝুঁকিতে নদীপাড়ের সড়ক হারানো মোবাইল ফোন উদ্ধারে লালপুর থানার সাফল্য কচুয়া থানা পুলিশ কর্তৃক ২০১ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ০৩ জন গ্রেফতার” গোদাগাড়ীতে সড়ক সংস্কার: অনিয়মের অভিযোগ, তদন্তে মেলেনি সত্যতা ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন

বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকালে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি প্লাটিনা (PLATINA) মোটরসাইকেলও জব্দ করা হয়।
​গতকাল (২৮ জুলাই) বিকেল ৪:৪৫ ঘটিকা থেকে সন্ধ্যা ৬:৪৫ ঘটিকা পর্যন্ত নগরীর বিসিসি ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ ছগির হোসেনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এই গোপন অভিযান পরিচালনা করে।
​গ্রেফতারকৃত আসামিরা হলেন,
১. মো: বেল্লাল হোসেন (৪৫) — পিতা: মৃত কালু বেপারী, মাতা: নুরবানু। স্থায়ী ঠিকানা, লোহালিয়া, থানা: বাবুগঞ্জ। বর্তমান ঠিকানা: জিয়া সড়ক (আপন ভূবন লেন, ‘তাকওয়া’ ভবন), থানা: কোতোয়ালি, জেলা: বরিশাল। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২. মো: রিয়াজুল ইসলাম (৪২) — পিতা: মৃত আবু বক্কর আকন, মাতা: দেলোয়ারা বেগম। সাং: লোহালিয়া, থানা: বাবুগঞ্জ, জেলা: বরিশাল। তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​ডিবি সূত্রে জানা যায়, জিয়া সড়ক এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের টিমটি অভিযান চালায়। এতে দুই আসামির কাছ থেকে মোট ৫০০ পিস ইয়াবা এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা সম্ভব হয়।
​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :