বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ডে জেলা যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

বেনাপোল পৌরসভার আসন্ন নির্বাচন উপলে সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করতে ৩ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টার সময় ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও প্রধান প্রধান সড়কে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ গণসংযোগ পরিচালনা করেন তিনি। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে তাঁর নির্বাচনী ও উন্নয়ন ভাবনা সংবলিত লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোল দেশের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ সীমান্ত শহর ও বন্দর নগরী। কিন্তু নাগরিক সুবিধা ও আধুনিক পৌরসভার সুবিধা থেকে এ এলাকার মানুষ এখনো অনেকটাই বঞ্চিত। তিনি একটি পরিচ্ছন্ন, মাদকমুক্ত, নিরাপত্তাবেষ্টিত ও আধুনিক সুবিধাসংবলিত ‘স্মার্ট বেনাপোল’ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আধুনিক মানের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন কারিগরি শিার মাধ্যমে যুবক-যুবতীদের কর্মসংস্থান ও নারীদের মতায়ন। সিসিটিভি (ঈঈঞঠ) ক্যামেরা দ্বারা সমগ্র পৌরসভা পর্যবেণ ও নিরাপদ শহর গড়ে তোলা।
আধুনিক বাস টার্মিনাল, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির বন্দোবস্ত, স্টেডিয়াম ও বিনোদন পার্ক নির্মাণ।
বয়স্ক ও দুস্থদের সহায়তা, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক সেবা নিশ্চিতকরণ।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির  সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম ও বিএনপি নেতা আজগর আলী। বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ এবং বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম। বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী এবং যুব নেতা মনির হোসেন।
বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি ও সদস্য মহসিন আলম।

গণসংযোগে স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ইমদাদুল হক ইমদাদের পে প্রচারণা চালান এবং এলাকার সুশীল সমাজ ও সাধারণ জনগণের কাছে বেনাপোল পৌরসভার টেকসই উন্নয়নের জন্য সমর্থন কামনা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন