সাম্প্রতিক
মেসির রেকর্ডে ভাগ বসালেন ক্রিস্টিয়ানো রোনালদো রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো শিক্ষামন্ত্রীর কাছ থেকে ডিনস অ্যাওয়ার্ড পেলেন জবির ১০৪ শিক্ষার্থী ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি নগরকান্দায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় সড়কের পাশে পরেছিলো শিক্ষকের মরদেহ সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় পলাতক তিন আসামি গ্রেফতার এনজিওর ঋণ শোধ, তবুও মামলা চার বছর ধরে আদালতে ঘুরছেন বৃদ্ধ খামারি

মেসির রেকর্ডে ভাগ বসালেন ক্রিস্টিয়ানো রোনালদো

বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ার দৌড়ে একে অপরের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। এবার সেই ইতিহাসের পাতায় একই সারিতে নাম লেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের বিশ্বকাপ ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই নতুন এক মাইলফলক স্পর্শ করেন রোনালদো।

এই ম্যাচের মাধ্যমে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিলেন পর্তুগিজ অধিনায়ক। এর ফলে বিশ্বকাপে সবচেয়ে বেশি আসরে মাঠে নামার রেকর্ডে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পাশে জায়গা করে নিলেন তিনি। এর আগে, আজ সকালেই নিজের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ খেলে এই অনন্য রেকর্ড গড়েছিলেন মেসি। কয়েক ঘণ্টা পরই সেই কীর্তিতে ভাগ বসালেন রোনালদো।

এদিকে মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়াও ষষ্ঠ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়ে এই বিশেষ তালিকায় নাম লিখিয়েছেন। তবে তার ক্ষেত্রে একটি ভিন্নতা রয়েছে। ৬টি বিশ্বকাপ দলে থাকলেও দুটি আসরে তিনি মাঠে নামার সুযোগ পাননি। এমনকি এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেও তাকে খেলতে দেখা যায়নি। ফলে মাঠে নেমে ৬টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ড আপাতত শুধুই মেসি ও রোনালদোর দখলে।

Tags:

সম্পর্কিত খবর :