সাম্প্রতিক
৪৬ বছর বয়সে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো? রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, যোগাযোগ হুমকির মুখে যুক্তরাষ্ট্রে মেসিদের জন্যে ৫০০ কেজি গরুর মাংস পাঠিয়েছে আর্জেন্টিনা সরকারি চাল আত্মসাৎ, ৪২ বছর পরে মিলারের ১০বছর কারাদণ্ড লোহাগড়ায় অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল বাসন থানার বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁশ দিয়ে গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু

রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, যোগাযোগ হুমকির মুখে

রবিবার,২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে সেতুসহ রংপুর-কাকিনা সড়ক হুমকির মুখে পড়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যা থেকে তিস্তায় পানি বাড়ায় সেতুটির উত্তর-পশ্চিম প্রান্তের রক্ষা বাঁধে ধস নামে। রাত ৮টা পর্যন্ত ৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। সেখানে তৈরি হয়েছে প্রায় ৬০ ফুট গভীর গর্ত। এতে মহিপুর সেতু ও কাকিনাগামী সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর বাঁধটির প্রায় ১০০ ফুট নদীগর্ভে বিলীন হয়েছিল। তখন ১৪ লাখ টাকা ব্যয়ে বাঁধের উজানে বাঁশের পাইলিং করে তা রক্ষার চেষ্টা করে এলজিইডি। পরবর্তী সময় টেকসই কোনো পদক্ষেপ না নেওয়ায় পানির তীব্র স্রোতে এবার সেই পাইলিং ভেঙে গেছে।

লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বলেন, ‘গত বছর ভাঙনের সময় এলজিইডিকে ব্লক দিয়ে বাঁধ টেকসই করার অনুরোধ করেছিলাম। তারা শোনেননি। ১৪ লাখ টাকা খরচ করে বাঁশের পাইলিং করেছিলেন। এবার সেটিও ভেসে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে সেতুর অস্তিত্ব বিলীন হতে পারে। সরকারি অর্থ অপচয়ের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।’

গঙ্গাচড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান বলেন, ‘গত বছর ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দলের পরামর্শে পাইলিং করা হয়েছিল। নতুন করে ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :