রমজানে বাজারে কোনো সংকট থাকবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ বৃহস্পতিবার ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে বললেন, পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে বাজারে কোনো সংকট তৈরি হবে না।

তিনি বলেন, রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। দেশের যেকোনো জায়গা থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। পাশাপাশি বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতেও সরকার কাজ করছে।

সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব সমস্যা আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

এআর

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top