সাম্প্রতিক
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত শাওনকে আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলার আগে মধ্যস্থতা চায় সরকার ফ্যামিলি কার্ডে ৪১ লাখ নারী, প্রতিবন্ধী শিক্ষার্থীরা পাবেন বাড়তি ভাতা

রাজধানীতে পশু কোরবানির পর বর্জ্য অপসারণ চলছে

শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের আনন্দের সঙ্গে রাজধানীজুড়ে শুরু হয়েছে পরিচ্ছন্নতার বিশাল কর্মযজ্ঞ। পশু কোরবানির পরপরই নগরীকে দ্রুত পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে দুই সিটি করপোরেশনের প্রায় ২৯ হাজার পরিচ্ছন্নতাকর্মী।

সকাল থেকেই ঢাকা শহরের অলিগলি, প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন পশুর হাট ও আবাসিক এলাকায় চলছে বর্জ্য অপসারণ কার্যক্রম। যা পরবর্তীতে নিয়ে যাওয়া হচ্ছে ওয়ার্ডভিত্তিক এসটিএসগুলোতে। এরপর এসব বর্জ্য চলে যাবে ল্যান্ড ফিলে। এই কর্মযজ্ঞের সাথে জড়িত সবার ছুটিও বাতিল করা হয়েছে।

দুই সিটি করপোরেশন বলছে, ঈদের দিন থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে টানা তিন দিন। দ্রুত বর্জ্য অপসারণের পাশাপাশি নগরবাসীকেও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :