শেয়ার করুন

রাজশাহীতে ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

 জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জলবায়ু কার্যক্রমে জেন্ডার সমতা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৭ নভেম্বর রাজশাহীর ডিংগাডোবা ডাসকো ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সহ সভাপতি ফয়জুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে  বক্তব্য দেন
সাধারণ সম্পাদক শামসুন্নাহার মুক্তি,  দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক ও কার্যকরী সদস্য আকবারুল হাসান মিল্লাদ,বিমল চন্দ্র রাজোয়াড়,কোষাধ্যক্ষ শেফালি রবিদাস, ভজহরি দাস,  জাহাঙ্গীর আলম, ছোটন সরদার প্রমুখ। সভাটি পরিচালনা করেন ডাসকোর মনিটরিং অফিসার মদন কুমার দাস। 
সভাটি জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্পের আওতায় আয়োজিত হয়। ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে সভাটির আয়োজন করে।

সভায় জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের অধিকার ও জলবায়ু সমতা, বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সেসব সমস্যা সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ, অধিকারভিত্তিক কার্যক্রম এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে সংশ্লিষ্ট সবার অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top