সাম্প্রতিক
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায় NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির সবাই ছেড়ে গেলেও বৃদ্ধ স্বামীকে আগলে রেখেছেন ৮২ বছরের স্ত্রী গাজীপুরে নিজ মেয়েকে ধ’র্ষ’ণে’র দায়ে বাবার যা’ব’জ্জী’ব’ন কা’রা’দ’ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধিজি’র পথ ধরো ভারতবর্ষ স্বাধীন করো স্লোগানে উত্তাল দিল্লি শুধু ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

রূপগঞ্জে মন্দিরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট

,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।  রোববার মধ্যরাতে  উপজেলার গোলাকান্দাইল  ইউনিয়নের সাওঘাট  পশ্চিম মনিপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে ঘটে এ ঘটনা। এই ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সাওঘাট  পশ্চিম মনিপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি কালিপদ চন্দ্র দাস জানান,  রাত পোনে ১২টার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী  লোহার পাইপ, লাঠিসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে  সজ্জিত হয়ে সাওঘাট  পশ্চিম মনিপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে প্রবেশ করে মন্দিরে থাকা সরস্বতী প্রতিমা,  চেয়ার, পাতিল, বৈদ্যুতিক তার, লাইটসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে। সময় হামলাকারীরা  সরস্বতী প্রতিমার গায়ে থাকা দুই ভরি ওজনের  স্বর্ণালংকার লুটে নেয়।  পরে কেরোসিন বা মবিল জাতীয় পদার্থ ডেলে মন্দিরে অগ্নিসংযোগ করে। এতে মন্দিরে থাকা মালামাল পুড়ে যায়। এ সময় আশপাশের মানুষ ভাঙচুর এবং অগ্নিসংযোগের শব্দ শুনে এগিয়ে আসেন এবং আত্মচিৎকার শুরু করেন।  এ সময় দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান,  মন্দিরের জমি নিয়ে  পার্শ্ববর্তী সিংলাব  এলাকার  জাকির হোসেন নামের এক প্রভাবশালী সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে  বিজ্ঞ নারায়ণগঞ্জ আদালতে মামলা রয়েছে।  এর আগে, মন্দিরে হামলা ভাঙচুর এবং ভয়-ভীতির হুমকি দিয়েছিলেন    জাকির হোসেন।
স্থানীয়রা জানান,  হঠাৎ করে মন্দিরে সশস্ত্র হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের  ঘটনা নেক্কার  জনক।  এ ঘটনার পর থেকে শাওঘাত ঋষিপারা এলাকার হিন্দু সমাজের মানুষ চরম আতঙ্কে  রয়েছেন।  মন্দিরের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে  প্রতিপক্ষ জাকির হোসেনের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী হাসান বলেন,  সাওঘাট  পশ্চিম মনিপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনার সংবাদ পেয়ে  ঘটনাস্থল পুলিশ গিয়েছেন। মন্দিরের থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জমি নিয়ে বিরুদ্ধকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Tags:

সম্পর্কিত খবর :