শেয়ার করুন

লালপুরে শিশু-কিশোর ও নারীর অধিকার সুরক্ষায় সচেতনতামূলক সভা

 শিশু, কিশোর-কিশোরী ও নারীর অধিকার সুরক্ষা এবং উন্নয়নে জনসচেতনতা বাড়াতে নাটোরের লালপুরে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে নাটোর জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করেন।
 এতে জেলা তথ্য কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।
বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। শিশু, কিশোর-কিশোরী ও নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুর রহমান, ভূমি উপসহকারী কর্মকর্তা রেশমা আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top