সাম্প্রতিক
মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বেপরোয়া ট্রলির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মেরে দিলো রাজবাড়ী সদরে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫ আনন্দের মুহূর্তেই দীঘির পানিতে নিভে গেল সিমরানের প্রাণ সংশ্লিষ্ট ওই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে বিহার পুলিশ

লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় আঁশফল (কাঠ লিচু) গাছ থেকে পড়ে গিয়ে সৈয়দ কালা আলী (৭০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় তিনি মারা যান। এর আগে, এদিন সকালে শামুকখোলা গ্রামের নিজ বাড়িতে তিনি গাছ থেকে পড়ে গিয়ে আহত হন।
সৈয়দ কালা আলী উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ ইয়াদ আলীর ছেলে।
স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের বাসিন্দা কালা আলী নামে ওই বৃদ্ধ নিজ বাড়িতে থাকা আঁশফল (কাঠলিচু) গাছে ওঠেন। পাখিতে খাওয়া থেকে আঁশফল সুরক্ষিত রাখার জন্য তিনি নেট দিয়ে তা ঢেকে দেওয়ার চেষ্টা করেন। এসময় অসাবধানবশত তিনি আঁশফল গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
 নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সৈয়দ নবাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তি পরিচয়ে আমার চাচা হন। তিনি শুক্রবার সকালে আঁশফল গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Tags:

সম্পর্কিত খবর :