সাম্প্রতিক
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাটে লিচুর গাড়ি লোডকে কেন্দ্র করে সংঘর্ষ চার কিলোমিটার খাল পুনঃখননে ফিরেছে জমির প্রাণ, স্বস্তিতে তিন হাজার কৃষক বিয়ের ফাঁদে প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা হাতিয়ে নিলেন তরুণী ​জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন মাগুরার আমজাদ অবশেষে গৌরনদীর সেই প্রধান সড়কের সংস্কার কাজ শুরু ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে সীমান্তে যুব উন্নয়নে, পত্নীতলা ১৪ বিজিবির উদ্যোগ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ ছাতকের কৈতক হাসপাতালের জায়গা দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

বৃহস্পতিবার,১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নড়াইলের লোহাগড়া উপজেলার ঢাকা-বেনাপোল মহাসড়কের মধুমতি ইট ভাটা এলাকায় ট্রাকের ধাক্কায় আমেনা হাসান বিপাশা (৩০) নামে এক নারী গুরুতর আহত হয়ে যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১০ জুন) সকালে উপজেলার ঢাকা-বেলাপোল মহাসড়কের মধুমতি ইট ভাটার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি বিকেলে যশোর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নড়াইলের তুলরামপুর হাইওয়া থানার ওসি হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আমেনা হাসান বিপাশা উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের বাসিন্দা ও সাংবাদিক তানভীর আহমেদ রুবেল এর সহধর্মিণী। তিনি পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে আমেনা হাসান বিপাশা লক্ষীপাশা বাসা থেকে ভ্যানযোগে তার কর্মস্থল পাংখারচর কমিউনিটি ক্লিনিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ঢাকা-বেনাপোল মহাসড়কের মধুমতি ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ভ্যানে থাকা আমেনা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে নেয়ার পরামর্শ দেন। এরপর তাকে যশোরে নেয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ওসি হাবিল হোসেন মুঠোফোনে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যশোরে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি৷ এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Tags:

সম্পর্কিত খবর :