সাম্প্রতিক
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু বর্তমান সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায়: হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ ‎হিজলায় মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে আবারও মানববন্ধন লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন হজের পবিত্র যাত্রা, ব্যবস্থাপনার তিক্ত অভিজ্ঞতা।প্যাকেজের প্রতিশ্রুতি ও বাস্তবতার ফারাক ডিবি যশোরের অভিযানে ৩০০০ পিস ইয়াবাসহ বেনাপোলের হযরত আলী আটক উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল

লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নড়াইলের লোহাগড়া সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা প্রশাসন ও লোহাগড়া খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে লোহাগড়া  খাদ্য গুদামে উপজেলা খাদ্য  নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদারের সভাপতিত্বে এ কর্মসূচির  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার।
 এসময়  ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসিএলএসডি)  কৃপা সিন্দু মন্ডল,  উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি  মোঃ হেমায়েত হোসেন,  পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ নজরুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন,   উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ইকবাল হাসান শিমুল,উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম সহ  প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও  কৃষকরা উপস্থিত ছিলেন।
 অনুষ্টানে  বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধান সরাসরি সরকারি খাদ্য গুদামে ন্যায্যমূল্যে ক্রয়ের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এ  উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ মেট্রিক টন। প্রতি কেজি ৩৬ টাকা দরে সরকারি খাদ্য গুদামে নির্বাচিত প্রতি কৃষক ৩ হাজার কেজি ধান বিক্রি করতে পারবেন।

Tags:

সম্পর্কিত খবর :