সাম্প্রতিক
কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ শার্শায় ১২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ঠাকুরগাঁওয়ে র‌্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রানীশনকৈল উপজেলার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ নওগাঁর মহাদেবপুরে সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ , আটক ১ চরফ্যাশনে নরমাল প্রসব উৎসাহে পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সামগ্রী বিতরণ আশাশুনি থানায় নতুন তদন্ত ওসি হিসেবে সঞ্জয় কুমার দাস এর যোগদান। কঠিন লড়াই করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা স্ত্রীকে মেরে মরদেহ ঝুলানোর চেষ্টা, ব্যর্থ হয়ে সন্তান নিয়ে পালান ইমাম মাঝ আকাশে চলন্ত বিমানে আ/ত্মহ/ত্যা করলেন আর্জেন্টিনার পাইলট, অতঃপর…

শার্শায় ১২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাপ্পি হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

গতকাল ০৮ জুলাই ২০২৬ তারিখে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত বাপ্পি হোসেন শার্শা থানার দাদখালী গ্রামের মোঃ লাভলু হোসেনের ছেলে।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবৎ সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোগা বিওপির একটি দল এই সফল অভিযান পরিচালনা করে।

বিজিবি অধিনায়ক আরও উল্লেখ করেন, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Tags:

সম্পর্কিত খবর :