ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বিশেষ করে সাভার,আশুলিয়া ও ইপিজেড শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখাকে অগ্রাধিকার দিয়ে আলোচনা হয়েছে।মঙ্গলবার(১০ই নভেম্বর)সকাল ১১টায় ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয় গুরুত্ব পায়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।এ সময় সংসদ সদস্যবৃন্দসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন।তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ঢাকা জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে কাজ করছে।তিনি বলেন,সাভার, আশুলিয়া ও ইপিজেড শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসন,শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরন ও শিল্পকারখানা স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।সভায় মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন,কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং মব ভায়োলেন্স প্রতিরোধের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।পুলিশ সুপার বলেন,জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ঢাকা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
শিল্পঅধ্যুষিত সাভার-আশুলিয়ার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর ঢাকা জেলা পুলিশ”
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
November 11, 2026
ভারত-চীন সীমান্তে সম্ভাব্য সংঘর্ষ মোকাবিলায় কমান্ডো ইউনিট গঠন করছে ভারত
November 11, 2026
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মঠবাড়িয়ায় মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
November 11, 2026
ভাণ্ডারিয়া গার্লস স্কুলের সামনের খাবারের দোকান পরিদর্শনে ইউএনও
November 11, 2026
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
November 11, 2026
কমেনি গ্যাসের প্রবাহ, বড় রিজার্ভারের সম্ভাবনা
November 11, 2026
নেত্রকোণায় ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড
November 11, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী
November 11, 2026
বিমান বহর আধুনিকায়ন ও টেকসই মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গড়ে

৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
November 11, 2026
৭ দিনের সফরে আগামী ১৩ নভেম্বর রাতে যুক্তরাজ্য যাচ্ছেন জাতীয়
ভারত-চীন সীমান্তে সম্ভাব্য সংঘর্ষ মোকাবিলায় কমান্ডো ইউনিট গঠন করছে ভারত
November 11, 2026
চীনের সঙ্গে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নিরাপত্তা জোরদার

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মঠবাড়িয়ায় মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
November 11, 2026
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের

ভাণ্ডারিয়া গার্লস স্কুলের সামনের খাবারের দোকান পরিদর্শনে ইউএনও
November 11, 2026
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা গার্লস স্কুলের সামনের খাবারের দোকানগুলো পরিদর্শন