শ্রীনগরে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক আহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত গতির একটি প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক আহত হয়েছেন।
আজ দুপুর ১২টা ৩০ মিনিটে শ্রীনগর-দোহার সড়কের ভাগ্যকুল এলাকার স্বপ্ন সুপার শপের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোহারগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৭-০৬৭৯) অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক আলামিন ছিটকে সড়কে পড়ে হাত, পা ও মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ভ্যানচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top