সাম্প্রতিক
আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবার তুলে দিলো প্রশাসন পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন বেনাপোলে আধুনিক হাসপাতালের দাবি: রাজস্ব আয়ের বিপরীতে সেবাবঞ্চিত জনপদ রাজবাড়ীতে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার অজ্ঞাত ১৫ বছর বয়সী মেয়ের পরিবারের সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি শুরু কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মরণফাঁদ বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাদ খসে পড়ার আতঙ্কে খোলা আকাশের নিচেই পাঠদান সমরাস্ত্র কারখানার জন্য ৫৫ একর জমি পেল বাংলাদেশ সেনাবাহিনী

সখিপুরে নিখোঁজের দুইদিন পর বিধবা নারীর মরদেহ ডোবা হতে উদ্ধার

টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের দুইদিন পর  বুধবার(০১জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। নিহত ওই নারী পারভীন আক্তার (৪৫) সখিপুর পৌর এলাকার বাসিন্দা মৃত হুমায়ুনের স্ত্রী। সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ওই নিহত নারীর স্বামীর বাসার দক্ষিণ পাশের একটি কচুরিপানাযুক্ত ডোবায়  বুধবার সকালে স্থানীয়রা ওই নারীর পা ভেসে থাকতে দেখে। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন সখিপুর থানা পুলিশকে খবর দিলে ওই নারীর মৃতদেহ থানা পুলিশ উদ্ধার করে।
উল্লেখ্য নিহত ওই বিধবা নারী পারভীন আক্তার (৪৫) গত দুইদিন আগে নিখোঁজ হন।
নিখোঁজের পর ওই নারীর আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। তাকে না পেয়ে  মঙ্গলবার সখিপুর থানায় নিহতের ছেলে ফাহাদ বাদী হয়ে একটি অপহরণ মামলা রুজু করেন।বুধবার  সকালে ওই নারীর মরদেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম বলেন, নিহত ওই নারীর মরদেহ বুধবার  সকালে উদ্ধার করা হয়েছে। নিহত ওই বিধবা নারীর নিখোঁজের বিষয়ে পরিবারের সদস্যরা মঙ্গলবার  সখিপুর থানায় একটি অপহরণ মামলা রুজু করেছিলেন। ওই নারীর মরদেহ উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান ও উদঘাটনে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :