সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকির অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাওয়ায় সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কোটাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বাবুর বিরুদ্ধে।
আব্দুল্লাহ আল মামুন দৈনিক দিনকাল পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে সার ডিলার নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন করেন কোটাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বাবু। সেখানে তিনি সার ডিলার নিয়োগের বিষয়ে বক্তব্য দেন। ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের যদি এই সারের ডিলারের নাম না থাকে, তাহলে সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ ব্যবসা করতে হবে।’
বিষয়টি নিয়ে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন বাবুল আহমেদের কাছে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে তাকে মুঠোফোনে হুমকি দেন বলে অভিযোগ করেছেন মামুন।
হুমকির ঘটনার পর সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থারও অবনতি হয়েছে বলে সহকর্মীরা জানিয়েছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সাংবাদিকদের দাবি, পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে হুমকি বা চাপ প্রয়োগ করা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, বিষয়টি আগে থেকেই অনেকে জানলেও তাৎক্ষণিকভাবে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে সাংবাদিক মহলে।
সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে, একজন সাংবাদিক কোনো বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানতে চাইতেই পারেন। এ ক্ষেত্রে প্রশ্নের জবাবে হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকলে সেটি তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন।
এ বিষয়ে অভিযুক্ত কোটাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বাবুর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কুড়িগ্রামে এক মাদরাসা সুপারের বিরুদ্ধে কাঁঠাল গাছ কর্তনের অভিযোগ ; বিচারের দাবিতে জেলা প্রশাসক, বন বিভাগসহ ১২ দপ্তরে চিঠি

  কুড়িগ্রামে বসুনিয়ার হাট আহম্মদিয়া দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের

Scroll to Top